কমলাপুর রেলওয়ে স্টেশনে পারাবত এক্সপ্রেসের একটি বগিতে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্টেশনের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। তবে কী ভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তা নিশ্চিত করে জানা যায়নি।
এ দিকে অগ্নিকাণ্ডের পর রেলপথমন্ত্রী মুজিবুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
