মদ পান করে এসআই হাসপাতালে

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ২১:৫৪
 
 
রাজধানীর রমনা মডেল থানার একজন এসআই মদ পান করে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার নাম এসআই নাজমুল হক। মঙ্গলবার সকালে ১০টার দিকে তার এক সহকর্মী এসআই নাজমুলকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নাজমুল হক মদ পান করায় অসুস্থ হয়ে পড়েন। তার পাকস্থলী ওয়াশ করে ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে এসআই নিজ দায়িত্বে বাড়িতে চলে যান।
রমনা মডেল থানা সূত্র জানায়, এসআই নাজমুল গত রাতে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব শেষ করে সকাল ৮টায় ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। তিনি রমনা থানা এলাকার মনোয়ারা হাসপাতালের সামনের পৌঁছালে হঠাত্ রাস্তায় অসুস্থ হয়ে পড়ে যান। সেখান থেকে তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কিছুটা সুস্থ বোধ করায় হাসপাতাল থেকে থেকে তাকে বাসায় পাঠানো হয়েছে।