বিশিষ্ট শিশুসাহিত্যিক ও ছড়াকার এখলাসউদ্দিন আহমদ আর নেই। বুধবার ভোর ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর।
হাসপাতাল সূত্রে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত প্রায় একমাস ধরে তিনি হাসপাতালে ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় গত পাঁচদিন ধরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল।
এখলাসউদ্দিন আহমদ ষাটের দশকে ‘টাপুর টুপুর’ নামে শিশু-কিশোরদের জন্য একটি মাসিক পত্রিকা সম্পাদনা করে সাড়া জাগিয়েছিলেন।
