মিসরে ৪০ মানবাধিকার কর্মীকে তুলে নিয়ে গেছে সরকার

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২০:৫৪

 

রবিবার (১৮ নভেম্বর) মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ (এইচআরডব্লিউ) জানিয়েছে, মাসখানেক সময়ের মধ্যে অন্তত ৪০ জন মানবাধিকার কর্মী ও আইনজীবীকে তুলে নিয়ে গেছে মিসরের সরকারি বাহিনী। তাদের কোথায় রাখা হয়েছে তা অজানা। সংস্থাটি মিসর সরকারের কাছে আটক মানবাধিকার কর্মীদের তথ্য প্রকাশের দাবি জানিয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক সংস্থা মিডিল ইস্ট আই লিখেছে, তুলে নিয়ে যাওয়া ৪০ জনের বিষয়ে এইচআরডব্লিউ সুস্পষ্ট তথ্য পেলেও বিভিন্ন সূত্র সংস্থাটিকে প্রায় ৮০ জনের আটক হওয়ার খবর দিয়েছে।