বকশীবাজারে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত নেতা-কর্মীদের সংঘর্ষ চলাকালে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা করা হয়েছে। এসময় তার গাড়িতে আগুন দেয়া হয়েছে। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, একজনকে চিকিৎসা করানোর জন্য তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। এসময় তার গাড়িতে হামলা চালালে তিনি মাথায় আঘাত পান। এছাড়া তার গাড়িতেও আগুন দেয়া হয়। বিএনপির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে।
আহত অবস্থায় ছবি বিশ্বাসকে হাসপাতালের পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। পরে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।
