যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন আগামী ফেব্রুয়ারির মধ্যেই সরকারের পদত্যাগ দাবি করেছেন। অন্যথায় জনগণের আন্দোলনের মাধ্যমে অতীতের সব স্বৈরাচারের মতো এ সরকারেরও পতন হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে মাহবুব উদ্দিন খোকন আরো বলেন, ‘জনগণ ক্ষমতার উৎস হলেও আওয়ামী লীগের ক্ষমতার উৎস র্যাব ও পুলিশ।’
যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক মজিবর রহমান।
