নিখোঁজের তিন দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৪, ২০:২৩
 
 
 
নিখোঁজ হওয়ার তিন দিন পর আড়াইহাজারের ব্যবসায়ী আলতাফ হোসেনের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকা থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।
 
আলতাফ হোসেন তার দ্বিতীয় স্ত্রী মৌসুমি আক্তার (৩০) ও ২ সন্তানকে নিয়ে ঢাকার মাতুয়াইল কোনাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত ২০ ডিসেম্বর কোনাপাড়া থেকে নিখোঁজ হন তিনি। তিনি আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের সখের গাও  গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।