কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বুধবার দুপুরে সাত হাজার ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে কক্সবাজারের গোয়েন্দা পুলিশ (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. ইউনুচ ও আমিরুল ইসলামের নেতৃত্বে একদল ডিবি পুলিশ টেকনাফ সদর ইউনিয়ন নতুন পল্লানপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. সলিমের বাড়িতে অভিযান চালায়। এসময় পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ বাড়ির আঙ্গিনায় ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে সাত হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। ইয়াবাগুলো টেকনাফ থানায় জমা দিয়ে একটি মামলা রুজু করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
