স্মার্ট হাইব্রিড গাড়ি বাজারজাত শুরু করল উত্তরা মোটর্স

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৭

স্মার্ট হাইব্রিড টেকনোলজির সঙ্গে লিথিয়াম-আইওএন ব্যাটারি সংযুক্ত ১৫০০ সিসি পেট্রোল ইঞ্জিন এর সুজুকি সিয়াজ ও আর্টিগা গাড়ি বাজারজাত শুরু করল উত্তরা মোটর্স লিমিটেড। উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান সম্প্রতি উত্তরা সেন্টারের সুজুকি শোরুমে এই গাড়ি বাজারজাতকরনের উদ্বোধন করেন।

নতুন সুজুকি সিয়াজ ও নতুন আরটিগা উভয় গাড়ি এখন নতুন ১৫০০ সিসির কে১৫ পেট্রোল ইঞ্জিন সমৃদ্ধ। উভয় গাড়ি স্মার্ট হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং জাপানি টেকনোলজি উন্নতমানের লিথিয়াম-আইওএন ব্যাটারি সংযুক্ত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সুজুকী ভারত থেকে আগত অনিল সাইনি, গৌরভ গুপ্তা, উত্তরা মোটর্স এর উপব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও ডুরান্ড মেহদাদুর রহমানসহ ঊর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি