দৈনিক ইত্তেফাক এর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির কর্ণধার বিশ্বজিত্ সাহা এক শুভেচ্ছা বার্তায় বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা অর্জন সব কিছুর পেছনে এই পত্রিকাটির বিরাট অবদান রয়েছে। আমরা মুক্তধারার পক্ষ থেকে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে এর প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। বিশ্বজিত্ সাহা বলেন, ইত্তেফাক শুধু বাংলাদেশে নয়, তার ঐতিহ্য অনুযায়ী বহির্বিশ্বেও প্রবাসী বাঙালীদের অধিকার ও কীর্তি তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করছে। ইত্তেফাক পরিবারের সকলকে মুক্তধারা-নিউইয়র্ক ও মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
অনুরূপ শুভেচ্ছা জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসী সাংস্কৃতিক কর্মী গোপাল স্যানাল। তিনি বলেন, ইত্তেফাকের গণমূখী সাংবাদিকত প্রজন্ম থেকে প্রজন্ম অব্যাহত থাকুক।
