হজযাত্রীদের ব্যাংকিং সুবিধা দিতে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড হজ্জ এজেন্সিদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কাজী তউহীদ উল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ্জ এজেন্সিস অব বাংলাদেশ (হাব)- এর সভাপতি আব্দুস ছোবহান ভুঁইয়া
০০০
প্রাইম ব্যাংক সমপ্রতি প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধের সুবিধা দিতে অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব এবিএম আরশাদ হোসেন ও এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
০০০
পদ্মা ব্যাংক লিমিটেড প্রবাসীদের জন্য এনেছে ‘প্রবাসী এক্সেল একাউন্ট’ নামে নতুন ডিপোজিট প্রোডাক্ট। প্রোডাক্টটির প্রথম গ্রাহক মোহাম্মদ খালেদ আহমেদকে ওয়েলকাম লেটার দিয়ে স্বাগত জানান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
০০০০
এক্সিম ব্যাংকের জগন্নাথপুর শাখার গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের সম্মানে গতকাল ব্যাংকের জগন্নাথপুর শাখায় এক গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মাদ হায়দার আলী মিয়া
