মালয়েশিয়ায় ২ বাংলাদেশি নির্মাণশ্রমিক নিহত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৪, ১৯:৫২
রাজধানীর বকশী বাজারে অস্থায়ী আদালতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় শাহবাগ ও চকবাজার থানায় দুটি মামলা দায়ের হয়েছে।
মামলায় মামলায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ব্যবসায়ীক নেতা আব্দুল আওয়াল মিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেল, বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল,  সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাবি ছাত্রদল সভাপতি মামুনকে আসামি করা হয়েছে। পুলিশ বাদী হয়ে বুধবার রাতে এই দুইটি মামলা দায়ের করেন।
সূত্র জানায়, বকশী বাজারের সঘর্ষের ঘটনায় বুধবার রাতে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই শাহেদ আলী বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ বলা হয়েছে, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বকশী বাজারে এসে পুলিশের ওপর হামলা চালায়। প্রতিপক্ষের প্রতি চড়াও হয়। গাড়ি ভাংচুর করে সাধারণ মানুষের প্রতি আতংঙ্ক সৃষ্টি করে। সরকারী দলীয় এমপি ছবি বিশ্বাসের ওপর হামলা করে আহত করে।
শাহবাগ থানার এসআই মাহফুজুর রহমান জানান, মামলায় ৮০ জনকে নামীয় ও ৫০ জনকে অজ্ঞাত নামাদের আসামী করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছিল। আসামীদের আটকের জন্য বিভিন্নস্থানে অভিযান চলছে। 
এদিকে, প্রায় একই অভিযোগ এনে চকবাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) ইলিয়াস হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ৭৬ জনকে নামীয় ও ৩০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এর মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মামলার আসাসিরা হচ্ছেন ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সেক্রেটারী আকরামুল হাসান, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারী হেলালসহ স্থানীয় নেতৃবৃন্দ। আসামীদের আটকের জন্য বিভিন্নস্থানে অভিযান চলছে।