উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে নিহত ১২

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২০:৫৫

 

ভারতের উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে নিহত হয়েছেন অন্তত ১২ জন। গুরুতর আহত  হয়েছেন আরও ১৩ জন। আহতদের দেহরাদূন হাসপাতালে নিয়ে আসা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধারকাজ পরিচালনা করছে পুলিশ।

রবিবার জানকীচট্টি থেকে বিকাশ নগর যাওয়ার পথে উত্তরকাশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উত্তরাখণ্ডের জেলা প্রশাসক আশিস চৌহান জানিয়েছেন, উত্তরকাশীর দামতার কাছে প্রায় ১৫০ মিটার গভীর খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। এতে দুর্ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। বাকি ২ জনের মৃত্যু হয় হাসপাতালে।