অবশেষে ড্যারেন স্যামিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ওয়ানডে সিরিজের দলে জায়গা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চলতি সপ্তাহের শুরুর দিকে ১৪ সদস্যের দল ঘোষণা করে ক্যারিবিয়ানরা। দল থেকে বাদ পড়েন স্যামি ছাড়াও ডোয়াইন ব্রাভো ও কিয়েরন পোলার্ড।
দল ঘোষণার পর বোর্ডের কড়া সমালোচনা করেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার মাইকেল হোল্ডিং। তিনি লেখেন, নিজেদের ভুলগুলো না দেখে বোর্ড ক্রিকেটারদের শাস্তি দিচ্ছে।
