রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে আহত ১

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৪, ১৮:৩১
 
রাজধানীর শাহবাগ থানাধীন আনন্দ বাজার নিমতলা এলাকায় সন্ত্রাসীদের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম নুরুল আমিন (২০)।
 বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আহত নুরুল আমিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
গুলিবিদ্ধ নুরুল আমিন জানান, তিনি আনন্দ বাজার এলাকায় একটি ভাঙ্গারীর দোকানের কর্মচারী। ওই  দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন লোক এসে তাকে গুলি করে চলে যায়। এতে তিনি গুলবিদ্ধ হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
শাহবাগ থানা পুলিশ জানায়, এঘটনার খবর পেয়ে পুলিশের একটি টমি ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের ব্যাপারে খোজ খবর নেয়ার চেষ্টা চালিয়েছে। চাঁদার দাবিতে এঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।