খালেদা জিয়া ও তারেকের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৪, ১৯:৫৮
 
দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের নামে করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। স্থানীয় সময় বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তার নামে সব মামলা প্রত্যাহার করেছেন। অথচ খালেদা জিয়া ও তারেক রহমানের নামে দায়ের করা মিথ্যা মামলা চালু রেখে তাদের নানাভাবে হয়রানি করছে সরকার।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গিয়াস আহমেদ। সংবাদ সম্মেলনে ঢাকার বকশীবাজারে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার নিন্দা জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হযরত আলী, বাবর উদ্দিন, আনোয়ারুল ইসলাম, জাকির হাওলাদার, আতাউর রহমান আতা, সৈয়দা মাহমুদা শিরীন, খলকু আহমেদ, মাজহারুল ইসলাম জনি, মাসুদ রানা প্রমুখ।