বরগুনায় স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৭

বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী গ্রামের পশ্চিমপাড়ে স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ শুরু করেছে স্থানীয় শিক্ষার্থীরা। ওই এলাকার ৩৫ জন শিক্ষার্থীর একটি দল ঝুড়ি, কোদাল হাতে নিয়ে এ কাজ শুরু করেছে গত শুক্রবার থেকে। এলাকার লোকজনও তাদের সঙ্গে যোগ দিয়েছেন।

ইউপি চেয়ারম্যান ইলিয়াস আহমেদ স্বপন শরীফ বলেন, ইউপির বাজেট সীমিত।

স্থানীয় সরকারের প্রকল্পের আওতায় এনে সমপূর্ণ সড়কটির নির্মাণ কাজ হাতে নেব। তরুণ শিক্ষার্থীদের উদ্যোগকে সাধুবাদ জানাই। তাদের প্রতি আমাদের সহযোগিতা থাকবে।

তরুণ দলটির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতায় এগিয়ে এসেছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ডোক্যাপ। সংস্থাটির নির্বাহী পরিচালক মাসুদ আলম বলেন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের অর্থায়নে শিক্ষার্থীদের দলটিকে ইয়ুথ লিডারশিপ প্রকল্পের আওতায় আনব। এলাকার এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডে ডোক্যাপ সব ধরনের সহযোগিতা দিচ্ছে।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিচুর রহমান বলেন, শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সড়কটির সমপূর্ণ নির্মাণ কাজের ব্যবস্থা করা হবে।