যেখানে নাশকতা সেখানে প্রতিহত: রেলমন্ত্রী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৪, ১৮:৫০
 
ফেনীতে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, যেখানে নাশকতা সেখানে প্রতিহত করা হবে। বিরোধীদল, জামায়াত শিবির নাশকতা যদি করে আমরা প্রতিহত করব।
রেলমন্ত্রী শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেল পথের লাকসাম থেকে চিনকিআস্তানা পর্যন্ত ডাবল লাইন কাজের পরিদর্শনে এসে একথা বলেন।
তিনি আরো বলেন, আগামী জানুয়ারিতে ঢাকা-চট্টগ্রাম রেল পথের লাকসাম থেকে চিনকিআস্তানা পর্যন্ত ডাবল লাইন উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী এই ডাবল লাইন উদ্বোধন করবেন।
এসময় রেলমন্ত্রীর সাথে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন, জেনারেল ম্যানেজার (পূর্ব) মোজাম্মেল হক, চীফ ইজ্ঞিনিয়ার (পূর্ব) আহমদ উল্যা মিয়া, চীফ সিএমটিই (পূর্ব) চন্দন কান্তি দাশ সহ রেলের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলওয়ের জনবল নিয়োগের বিষয়ে তিনি বলেন, হাইকোর্টের মামলার কারনে লোক নিয়োগ করা যাচ্ছে না। মামলা প্রত্যাহার হলে দ্রুত লোক নিয়োগ দেয়া হবে। ফেনীতে যে লোকবলের অভাব আছে তা পুরন করা হবে। তিনি আরো বলেন, খালেদা জিয়া ক্ষমতা থাকাকালে রেল ছিল অবহেলিত। বর্তমান সরকার রেলের উন্নয়ন করে যাচ্ছে।