প্রায় সাতঘণ্টা অভিযান চালিয়েও উদ্ধার করা যায়নি শিশুটিকে। রাজধানীর শাহজাহানপুরে একটি পাইপের নীচে শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে পড়ে যায়। পাইপটি সাড়ে চারশত ফিট গভীর বলে জানা গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটি উদ্ধারের এখনো চেষ্টা করছেন।
শিশুটির নাম জিয়াদ। তার বয়স চার বছর। গভীর পাইপটির নিচে দড়ি ফেলে প্রথমে তুলে আনার চেষ্টা কর হয়। চারবার এ চেষ্টা ব্যর্থ হয়। মেজর শকিল জানিয়েছেন, পাইপের তলায় মাত্র আট ইঞ্চি যায়গা, তাই দড়ি ছাড়া অন্য কিছুর মাধ্যমে উদ্ধার কষ্টকর। তবে বস্তা পাঠিয়ে তাকে এবার উদ্ধারের চেষ্টা চলছে।
তবে বস্তার মাধ্যমেও শিশুটি উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়। এখন ফায়ার সার্ভিস কর্মীরা পাইপ কেটে তুলে ফেলছেন। শিশুটি জীবিত আছে বলে আশা প্রকাশ করেছেন উদ্ধারকারীরা। শিশুটির বাবা নাসিমউদ্দিন একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের নৈশ প্রহরী হিসাবে কাজ করেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারের জন্য কাজ করছে।
