খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির ও হেফাজতে ইসলামের সিনিয়র নেতা মাওলানা নিজামুদ্দিন ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রজিউন। শুক্রবার বিকালে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে বিকেল পৌনে ৫টার দিকে খেলাফত মজলিসের ৫ম অধিবেশনে বক্তব্য রাখার পর অধিবেশনেই অজ্ঞান হয়ে পড়েন মাওলানা নিজামুদ্দিন।
দলটির মহাসচিব মাহফুযুল হক বলেন, তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগে একাধিকবার স্ট্রোক করেছেন। প্রথমে তাকে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। অবস্থা খারাপের দিকে গেলে সেখান থেকে বারডেম হাসপাতালে নেয় হয়। সেখানেই তিনি ইন্তেকাল করেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ। সিলেটে গওহরপুরের একটি মাদরাসার প্রিন্সিপাল ছিলেন তিনি।
