পে-স্কেল বাস্তবায়নের দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৪, ১৭:৫৮
 
 
 
 
 
সরকারি কর্মচারীদের বিদ্যমান সুবিধা বহাল রেখে জুলাই-২০১৪ সালের মধ্যে নতুন বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এ দাবি করেন সমিতির নেতৃবৃন্দ।
তারা সব বৈশম্য দূর করে শত ভাগ বেতন বৃদ্ধির দাবি জানান। তৃতীয় শ্রেণির কর্মচারীদের ৩টি বেতন গ্রেড, টাইসস্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার জন্য তারা প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাট করেন সমিতির সভাপতি মো. মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন, সমিতির কার্যকরী পরিষদের সভাপতি রশিদ উল্ল্যাহ, মহাসচিব লুত্ফর রহমান, সহসভাপতি নাজমা আক্তার, ইব্রাহিম খলিল, অতিরিক্ত মহাসচিব আতাউর রহমান, যুগ্ম সচিব সেলিম মোল্লা, রমিজউদ্দিন মাঝি, ফরিদুর রহমান প্রমুখ।