সিরাজদিখান উপজেলার ফুরসাইল গ্রামে শনিবার দুপক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে। আহত রাকিব (২৬), অজুফা (৪০), মজিবুর (৩৮), রাজিব (২৫) ও চ¤পা (৩০), রাকিব (২৬) ও সুলতান মিয়াকে (৩৬) ঢাকা ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে আতাউল্লাহ ফকিরের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবু ফকিরের লোকজনের ওপর হামলা চালায়। আবু ফকিরের লোকজন প্রতিরোধের চেষ্টা চালালে সংঘর্ষ বাধে। এতে আবু ফকিরের পক্ষের ১১ জন ও আতাউল্লাহ ফকিরের পক্ষের দুজন আহত হয়। সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান রাত পৌনে ৯টায় জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।
