ঝালকাঠিতে মঙ্গলবার জেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় স্থানীয় শিশুপার্কে প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ।
হাজারো কণ্ঠে শিশুরা আনন্দে জাতীয় সংগীত গেয়ে শোনায়। জাতীয় পতাকা হাতে জেলার চারটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়।
শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ হামিদুল হক, পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
