ত্রিশালে নালা থেকে যুবতীর লাশ উদ্ধার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৩

ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের কামারিয়া ফুল দক্ষিণপাড়া রেল লাইনের পাশের এক নালা থেকে অজ্ঞাত যুবতী (১৮) এর লাশ উদ্ধার করেছে ত্রিশাল থানা-পুলিশ। গত সোমবার স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ত্রিশাল সার্কেল ও থানা তদন্ত ইনচার্জ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি তদন্ত কর্মকর্তা শেখ মাহমুদুর হোসেন জানান, প্রাথমিক তদন্তে লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।