সাতক্ষীরার আশাশুনি থেকে তিনটি বোমাসহ মোক্তার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রবিবার খাজরা ইউনিয়নের চেউটিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার চেউটিয়া গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, স্থানীয় এলাকাবাসীর সাথে ‘পথ’ নিয়ে দীর্ঘদিন ধরে মোক্তার হোসেনের দ্বন্দ্ব চলে আসছিল। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে মোক্তার স্থানীয় এলাকাবাসীকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে। পরে তারা ঐক্যবদ্ধ হয়ে মোক্তারকে আটক করে। এ সময় তার কাছ থেকে তিনটি বোমা উদ্ধার করা হয়।
আশাশুনি থানার এসআই আউয়াল রহামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এলাকাবাসী মোক্তারকে তিনটি বোমসহ পুলিশের কাছে সোপার্দ করেছে।
