রাজধানীর পল্টন মোড়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটিতে আগুন দেয়া হয়।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি স্টাফ বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
