দক্ষিণ আফ্রিকান পেসার ডুয়ানে অলিভিয়ের মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে তিন বছর মেয়াদি ‘কোলপ্যাক চুক্তি’তে সই করেছেন। ফলে সামপ্রতিক সময়ের সাফল্যের নায়ককে অন্তত তিন বছরের জন্য পাবে না প্রোটিয়ারা। কেননা, কোলপ্যাক চুক্তিতে সই করলে ইংলিশ কাউন্টিতে সেই খেলোয়াড়কে আর বিদেশী খেলোয়াড় হিসেবে গন্য করা হয়না।
ইয়র্কশায়ারের ওয়েব পাতায় এক বিবৃতিতে অলিভিয়ের বলেন, ‘যদি বলি এই সিদ্ধান্ত নিতে আমার কোনো সমস্যা হয়নি তবে মিথ্যে বলা হবে। এটা ভবিষ্যতে পুনরায় খেলার নিশ্চয়তা ছাড়াই জাতীয় দলকে বিদায় বলার শামিল। কিন্তু দিনশেষে নিজের কাছে অকৃত্রিম হতে চাইছিলাম আমি। আমার প্রতিভা আমাকে কোথায় নিয়ে যায় তা পরীক্ষা করে দেখার একটা সুযোগ হিসেবেই একে দেখছি আমি আর এজন্যে ইয়র্কশায়ারকেই ঠিক জায়গা মনে হয়েছে আমার।’
