ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের দল কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ ফেব্রুয়ারি এক জরুরি সভায় ২০১৯-২০২১ সালের জন্য নতুন কমিটি করা হয়। যেখানে শাহ আলম খান সভাপতি ও মোঃ সারওয়ার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন এবং ৩৭ সদস্যের কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে।
