বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় গোপালগঞ্জে তারেক জিয়ার বিরুদ্ধে আরো একটি মানহানির মামলা হয়েছে। এ মামলা আমলে নিয়ে বিচারক জাহাঙ্গীর আলম বিএনপি নেতা তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
সোমবার গোপালগঞ্জ প্রেসক্লাবের মহা সচিব সৈয়দ মিরাজুল ইসলাম বাদী হয়ে গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসেনের আদালতে ৫০০ ধারায় মামলাটি করেন। IMG0
মামলার বাদী পক্ষের আইনজীবী মো. ইসমাইল হোসেন জানান, বিবাদী ১৬ ডিসেম্বর ইস্ট লন্ডনের অ্যাট্রিয়াম ব্যাংকোয়েট হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলেন। এবং মুক্তিযুদ্ধকালীন আওয়ামী লীগের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন। এতে বাদী ক্ষুব্ধ হয়ে মামলাটি করেন।
উল্লেখ্য, এ নিয়ে গোপালগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে চারটি মামলা হলো।
