নিয়োগ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৬

পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধি মোতাবেক কাজিরবলসা দাখিল মাদ্রাসা, পো: উচাখিলা, উপজেলা: ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ এ শূন্যপদে একজন সুপার নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে অফেরতযোগ্য ১০০০ (এক হাজার) টাকার পোস্টাল অর্ডার, দুইকপি রঙ্গিন ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সুপার বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো। পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। সুপার (ভারপ্রাপ্ত)।         সিকে-৫২১

নিয়োগ বিজ্ঞপ্তি: ঐতিহ্যবাহী বজ যোগিনী জে.কে উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদর এর জন্য বিধিমোতাবেক শূন্যপদে সহকারী প্রধান শিক্ষক (বিএসসি/ এমএসসি অগ্রাধিকার) এবং সহকারী গ্রন্থাগারিক/ক্যাটালগার নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৬ মার্চ ২০১৯ সকাল ১১.০০টায় বিদ্যালয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। সহকারী গ্রন্থাগারিক পদে যারা পূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। প্রধান শিক্ষক।   সিকে-৫২২

নিয়োগ বিজ্ঞপ্তি : ডিলাক্স মাল্টিন্যাশনাল কোম্পানীতে স্থায়ীভাবে পুরুষ/মহিলা নিয়োগ। এরিয়া ম্যানেজার (বিএ), অডিট অফিসার HSC, সুপারভাইজার-SSC। বেতন উচ্চমানের। ০১৭৪৬৫৮৬৬৩৯, ০১৭০৭৫৮১৪৬৭।             সিএম-৩৩৬