আইন ও সালিশ কেন্দ্র (আসক) -এর নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, ২০১৪ সালের মানবাধিকার পরিস্থিতি কোনোভাবেই সন্তোষজনক নয়, উদ্বেগনজক। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০১৪: আসক’র পর্যালোচনা’ শিরোনামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন।
আসক’র পর্যালোচনায় বলা হয়েছে, ২০১৩ সালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৭২ জন। অথচ ২০১৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮-এ।
সেখানো আরো বলা হয়েছে, ২০১৪ সালে গুম ও গুপ্তহত্যার শিকার হয়েছে ৮৮ জন। এর মধ্যে ১২ জন মুক্তি পেয়েছে। ২৩ জনের লাশ উদ্ধার হয়েছে। দুইজন কারাগারে রয়েছেন। আর বাকিরে খোঁজ পাওয়া যায়নি।
২০১৪ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে মারা গেছেন ১৩ জন। গ্রেপ্তারের আগে মারা গেছেন দুজন। আত্মহত্যা করেছেন একজন।
৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে ৬৬৪টি রাজনৈতিক সহিংসতা হয়েছে। এতে নিহত হয়েছে ১৪৭ জন। আহত আট হাজার ৩৭৩ জন।
৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে ৬৬৪টি রাজনৈতিক সহিংসতা হয়েছে। এতে নিহত হয়েছে ১৪৭ জন। আহত আট হাজার ৩৭৩ জন।
বছরটিতে ৭০৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন।
