অঙ্গীকার ভঙ্গ করেছে আওয়ামী লীগ: খালেদা জিয়া

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ১২:০৬
 
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আওয়ামী লীগ বলেছিল সাংবিধানিক প্রয়োজনে নাকি ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন করতে হয়েছে এবং খুব শিগগিরই আলাপ আলোচনার অঙ্গীকার করেছিল। কিন্তু তারপর একটি বছর পেরিয়ে গেছে। নিজেদের দেয়া অঙ্গীকারও এখন আর আওয়ামী লীগ মানছে না।’
 
আজ বুধবার গুশলানে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
 
খালেদা জিয়া বলেন, ‘রাষ্ট্রের মালিকানা আর জনগণের হাতে নেই। আওয়ামী লীগ যে কোনো প্রকারে ক্ষমতা কুক্ষীগত করে রাখতে চায়।’