জামায়াতের ডাকা আজকের হরতালে সাতক্ষীরার জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। ঢাকাগামী পরিবহন ও স্থানীয় রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রাক-পিকআপসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। জেলার কোথাও পিকেটিং বা মিছিল সমাবেশ করতে দেখা যায়নি।
তবে নাশকতার আশংকায় পুলিশ জেলাব্যাপী অভিযান চালিয়ে ৩৪ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে। এদের মধ্যে সদর থানার পৌর এলাকার কামরুল ইসলাম, মোফতাজুল ইসলাম, হাড়দ্দহা গ্রামের মনিরুজ্জামান ও বৈকারী গ্রামের আল-আমীনসহ ১০ জন, শ্যামনগর থানার ভূরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল ওয়াহাবসহ ৫ জন, কলারোয়া থানায় ০৩ তিন জন, তালায় ০৮ জন, পাটকেলঘাটায় ২ জন, কালিগঞ্জে ০৪ জন ও আশাশুনি থানায় দু’জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোদ্দাচ্ছের হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
