এমপি ছবি বিশ্বাসের উপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আরো ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।
ঢাকার মহানগর হাকিম মো. রেজাউল করিম রিমান্ড শুনানির জন্য আগামী ৬ জানুয়ারি দিন ধার্য করেছেন।
বকশীবাজারে খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে সংঘর্ষে চকবাজার থানার মামলায় রিমান্ড শেষে বৃহস্পতিবার আলালকে আদালতে হাজির করা হয়।
এসময় আলালের আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিন চান। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ বৃহস্পতিবার আলালের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আলালকে তার নিজ বাসা থেকে ২৭ ডিসেম্বর লালমাটিয়ার বাসা থেকে রাত সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করা হয়।
