ফিরলেন এলিস্টার ক্যাম্পবেল

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ২০:৫৬
 
 
জিম্বাবুয়ে ক্রিকেট ইতিহাসের স্বর্ণযুগের অধিনায়ক এলিস্টার ক্যাম্পবেল বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োগ দেয়া হয়েছে।
 
সংগঠনটির নতুন এ ভুমিকায় ৬০ টেস্ট ও ১৮৮ ওয়ানডে খেলা ৪২ বছর বয়সী ক্যাম্পবেলের দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড চেয়ারম্যান উইলসন মানাসে। জেডসি ম্যানেজিং ডিরেক্টর উইফ্রেড মকোনডিবাকে নতুন কোন দায়িত্ব দেয়া হবে।
 

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জিম্বাবুয়ে কোচ হিসেবে ঘোষণা দেয়ার পরই ক্যাম্পবেলকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করা হলো। ইতোপুর্বে জিম্বাবুয়ে দলের প্রধান নির্বাচক ক্রিকেট কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্যাম্পবেল।