মতিঝিলে সড়ক দুর্ঘটনা: নিহত ১

আপডেট : ০২ জানুয়ারি ২০১৫, ০০:০৯

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রঞ্জন দেবনাথ (৩৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি মতিঝিল থেকে বাসায় ফিরছিলেন। শাপলা চত্বর এলাকায় একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে আছে।


নিহত রঞ্জন দেবনাথের স্ত্রী বীণা বিশ্বাস সাংবাদিকদের জানান, রঞ্জন দেবনাথ আফতাব গ্রুপে চাকরি করতেন। যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকার ৮১৫/২ নম্বর বাসায় পরিবারসহ ভাড়া থাকতেন।