ইসলামবাগে কারখানায় আগুন

আপডেট : ০২ জানুয়ারি ২০১৫, ০০:১৭

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে বলে ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।