৬০ হাজার ডলার চুরি করেও...

আপডেট : ০২ জানুয়ারি ২০১৫, ০০:৩৭

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার এক লোক ৬০ হাজার ডলার চুরি করেও আদালতের রায়ে মুক্তি পেয়ে গেছেন। দোষ প্রমাণ হওয়ার পরেও তার মুক্তি পাওয়ার ঘটনা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু বিচারক তার রায়ে বলেছেন, চুরি করা ডলার ওই লোকটির নয়, এটা সত্য। কিন্তু যার ডলার তিনি কোনোদিন ওই ডলারের অস্তিত্ব সম্পর্কে জানতেন না। একারণে এই চুরির দায়ে তার সাজা হবে না।

ঘটনাটি খুলে বলা যাক, একটি পরিত্যাক্ত বাড়িতে কাজ করছিলেন কয়েকজন মিস্ত্রি। রুয়েজ নামের একজন মিস্ত্রি একটি ফ্লোরে বস্তাভরা ৬০ হাজার ডলার দেখতে পাান। তিনি কাউকে কিছু না বলে টাকাগুলো নিয়ে খরচ করে ফেলেন। এরপর বাড়ির মালিকের কাছে খবর গেলে তিনি মামলা করেন।

কিন্তু পুলিশের তদন্তে বের হয়, বাড়ির মালিক টমাস আরেকজনের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় কিনেছিলেন বাড়িটি। তিনি ওই বস্তাভর্তি ডলারের অস্তিত্ব সম্পর্কে জানতেন না। তাই ওগুলো পাওয়ার অধিকার তার ছিল না বলে মন্তব্য বিচারকের। আর যে লোক বাড়িটি ছেড়ে গেছেন তিনিও ডলারের বস্তার মালিকানা দাবি করেননি। -এপি