জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক করা হবে

আপডেট : ০২ জানুয়ারি ২০১৫, ০০:৪৯

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, সুষ্ঠু ও নির্ভুল ভোটার তালিকা করতে হলে জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে। তাহলে সঠিকভাবে জানা যাবে কাদের বয়স ১৮ বছর পূর্ণ হচ্ছে। যাদের বয়স ১৮ হবে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। আবার মৃত্যু নিবন্ধন নিশ্চিত হলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া যাবে। এর ফল হিসাবে পাওয়া যাবে সঠিক ও নির্ভুল ভোটার তালিকা। গতকাল বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শনে এসে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল বাতেন, রাঙ্গামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান পান্না এবং কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্পল বড়ুয়া।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, ভোটার তালিকা আপগ্রেড করে দ্রুত নোটিস বোর্ডে টাঙ্গাতে হবে। ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ নাম ও বিকৃত ছবিযুক্ত পরিচয়পত্র ভোটারদের সরবরাহ করা যাবে না।