কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ

আপডেট : ০২ জানুয়ারি ২০১৫, ১২:০৩

কুমিল্লায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩৮) গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকা থেকে কোতয়ালী মডেল থানা পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, আমতলী এলাকায় রাস্তার পার্শ্বে স্থানীয়রা গলাকাটা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সামছুজ্জামান জানান, লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে এখনো লাশের পরিচয় জানা যায়নি।