রাজধানীর কদমতলীতে ইট বোঝাই একটি লরি উল্টে রাস্তার পাশে ডোবায় পড়ে এক নারীসহ দুই শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে কদমতলীর জিয়া কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নজরুল ইসলাম ও হনুফা বেগম।
পুলিশ জানায়, লরিতে ছয় জন শ্রমিক বসেছিলেন। দুর্ঘটনার পর তাদের চারজন ডোবার তীরে উঠে আসেন। এক নারী শ্রমিকসহ দুজন লরির নিচে চাপা পড়ায় তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে সকাল সোয় ১০টার দিকে দুজনের লাশ উদ্ধার করে।
কদমতলী থানার ওসি আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
