মাগুরার নিজনান্দুয়ালী তালতলা নামকস্থানে মিন্টু মোল্লা ( ৩২) নামে সৌদী ফেরত এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। নিহত মিন্টু জেলার শ্রীপুর উপজেলার বাইরপাড়া গ্রামের কালাম মোল্লার ছেলে। তিনি মাগুরা শহরের জেটিসি রোডে শ্বশুরবাড়ীতে থাকতেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নিজনান্দুয়ালী তালতলা নামকস্থানে দুর্বত্তরা কুপিয়ে আহত করে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তার মৃত্যু হয়।
মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শ কুমার রায় জানান, খুনের প্রকৃত কারন জানাযায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
