সীতাকুণ্ডে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে। জানা যায়, গত রবিবার রাত ১০টায় সীতাকুণ্ড থানার একদল পুলিশ বাড়বকুণ্ডের মুসা কলোনীর রাস্তার উপর তৌহিদের বাড়ির সামনে ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করে। পুলিশ ডাকাতদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ২টি কার্তুজ, ১টি কিরিচ ও ১টি পাইপগান উদ্ধার করে। আটককৃত ডাকাতরা হলো— শাহ্ আলমের পুত্র মোঃ ইলিয়াছ ওরফে সুমন (৩২), মোঃ আলীর পুত্র মোঃ নাঈম উদ্দিন (২০), মৃত নুরুল ইসলামের পুত্র মহরম আলী (৩২)। তাদের সকলের বাড়ি বাড়বকুণ্ড ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
ওই রাতে আরো একটি অভিযানে ১০ লিটার মদসহ ১ জন, হত্যা মামলার ৩ আসামী ও আদালতের গ্রেফতারি পরোয়ানা মূলে ৫ জন আসামীকে আটক করা হয়। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
