ভেজালের দায়ে মিষ্টি দোকান ও দুই ইটভাটাকে জরিমানা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩০

চুনারুঘাটে গতকাল মঙ্গলবার উপজেলা সদরে পাল সুইটসে অভিযান চালায় র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ জানান, অভিযান চলাকালে প্রতিষ্ঠানটিতে পচাবাসী দই ও মিষ্টান্ন এবং মিষ্টির পেকেটের অতিরিক্ত ওজন পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে চুনারুঘাটের আরো দুই ইটভাটাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৯ ধারায় ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ইটভাটাগুলোতে তৈরিকৃত ইটের দৈর্ঘ্য ও পরিমাপে কারচুপির প্রমাণ পাওয়া যায়।