রাজধানীতে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৫, ১২:২৪
 
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে এক চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই কাভার্ডভ্যারে চালক আহত হয়েছেন। শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ বলেন, দুইটি কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক জাহাঙ্গীর ও সহকারী সাদ্দাম আহত হন। পথচারীরা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।