রাজধানীর পূর্ব তেজতুরী বাজারে কালু মিয়া নামে এক সবজি ব্যবসায়ীকে আরেক সবজি ব্যবসায়ী হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে পূর্ব তেজতুরী বাজার এলাকার রাস্তার পাশ থেকে কালুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া মুন্না পুলিশকে বলেছে, কালু কয়েক মাস আগে তার থেকে ২ লাখ ৮০ হাজার টাকা ধার নিয়েছিল। সে টাকা না দেওয়ায় তিনি কালুকে ক্ষুর দিয়ে আঘাত করেছিলেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেছেন, ধারাল অস্ত্র দিয়ে গলায় আঘাতে কালুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মুন্নাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, কালু ও মুন্না দুজনেই কারওয়ান বাজারে সবজির পাইকারি ব্যবসা করেন।
