রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- আরিফুর রহমান আরিফ (১৭) ও মো. পারভেজ (১৬)। শনিবার বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জানা গেছে, ডেমরায় শান্তিবাগের পারডগাইর এলাকায় জসিম নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় লোহার রড নিয়ে দুই শ্রমিক উপরে উঠার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
