নড়াইলে স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৫, ২০:৪৩



জেলার লোহাগড়া উপজেলার ছত্রহাজারী গ্রামের নার্সারী থেকে শনিবার বিকাল ৪ টার দিকে রাইসুল ইসলাম (১৪) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে লোহাগড়া উপজেলার শরশুনা গ্রামের মো. পান্নু মুন্সির ছেলে এবং ছত্রহাজারী মাধ্যমিক বিদ্যলয়ের ৯ম শ্রেণির ছাত্র।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিল্পব কুমার সাহা জানান, এলাকাবাসী লাশ পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়।
তিনি জানান, গত ২৫ ডিসেম্বর থেকে রাইসুল নিখোঁজ ছিল।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।