‘প্রেক্ষিত :পার্বত্য চট্টগ্রাম সত্য মিথ্যা অপপ্রচার’ বইটির মোড়ক উন্মোচন হবে আজ বুধবার বিকাল ৫টায়। বাংলা একাডেমির মোড়ক উন্মোচন মঞ্চে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মোড়ক উন্মোচন করবেন। উল্লেখ্য, মাহের ইসলাম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক এবং লেখক। তার দীর্ঘ অভিজ্ঞতা এবং পার্বত্য চট্টগ্রামের সমসাময়িক ঘটনাবলী নিয়ে বইটি একুশের বই মেলায় প্রকাশ পেয়েছে। যারা পার্বত্য চট্টগ্রামের বর্তমান ঘটনাবলী সম্পর্কে জানতে আগ্রহী এবং যারা পার্বত্য চট্টগ্রামকে ভালোবাসেন, এমন পাঠকের জন্য এ বইটি মূল্যবান সংগ্রহ হতে পারে।
