কাটাবনে বিদ্যুতের খুঁটিতে আগুন

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ১১:২৪



রাজধানীর কাটাবনে একটি বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা জানান, রবিবার সকাল ১০টা চার মিনিটে রাজধানীর কাটাবনে একটি বিদ্যুতের খুঁটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিস লাইনের তারে এই আগুন লাগে বলে জানান তিনি। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।